বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কুড়িগ্রামে বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৯:০৬ পিএম
কুড়িগ্রামে বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে বিএনপির বিতর্কিত কমিটি সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল

কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভোগডাঙা ইউনিয়ন কমিটিতে ফ্যাসিস্ট দোসর ও মাদক ব্যবসায়ীদের স্থান দেয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভোগডাঙা ইউনিয়ন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা।

নেতাকর্মীরা নব কমিটিতে দ্রুত সংস্কার, পদ পরিবর্তন ও সুষ্ঠু শ্রেণি বিন্যাসের দাবি জানান।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সদর উপজেলা কার্যালয়ের সামনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, ভোগডাঙা ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মো. নৈমুদ্দিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. মোনাব আলী মেম্বার, সাবেক যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর সরকার, ছাত্রদলের সাবেক সভাপতি মো. আব্দুল মালেকসহ অনান্যরা।

বক্তব্যে নেতারা বলেন, যাদের অত্যাচার ও ভয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ঘর ছাড়া হয়েছিল, আজ তারাই আমাদের ইউনিয়ন বিএনপির নেতা। অত্যন্ত দুঃখজনক যে, মাদক ব্যবসায়ীরাও এখন কমিটিতে স্থান পাচ্ছে। তারা ৪টি দাবির প্রতি জোর দেন

১. যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল গণি ও দুই নং যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মালেকসহ মোট পাঁচজনকে সাইনিং পাওয়ার প্রদান।

২. রাজনৈতিক ইতিহাস, শিক্ষাগত যোগ্যতা, ত্যাগ, পেশাগত যোগ্যতা ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার ভিত্তিতে পদবিন্যাস।

৩. বিগত দিনে হামলা, মামলা ও নির্যাতনের শিকার বিএনপির আদর্শপুষ্ট বাদ পড়া নেতা-কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্তি।

৪. বিতর্কিত ব্যক্তি যেমন মাদক ব্যবসায়ী, মাদক মামলার আসামী, ছিনতাইকারী এবং পদধারী ফ্যাসিস্টদের কমিটি থেকে সাময়িকভাবে অন্তর্ভুক্তি না করার দাবি।

এ বিষয়ে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close