বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুমকিতে ১০ দিনে ১৩ জেলের কারাদণ্ড
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৩:৫২ পিএম

পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ রক্ষায় চলমান বিশেষ অভিযানে গত ১০ দিনে ১৩ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক কিশোরসহ ১৪ জন জেলেকে আটক করা হলেও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় একজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- কলসকাঠী গ্রামের আ. সোবহান (৫৫), ঝাটরা গ্রামের সোরাপ মৃধা (৫২), মনির হোসেন (৪০), কাইয়ুম ফরাজী (২৫), সোহেল মৃধা (৪৫), জালাল তালুকদার (৫০), সোহাগ হাং (৩২), সাগর হাং (২৪), কাদের গাজী (৫৬), সবুজ শরীফ (৫০), ছালাম সিকদার (৫৫), মাহবুব তালুকদার (৩৫) ও কিশোর কাইয়ুম (১৪)। কিশোর কাইয়ুমকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে পায়রা, পান্ডব, পাতাবুনিয়া ও লোহালিয়া নদী থেকে জব্দ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল, যার বাজারমূল্য কয়েক লাখ টাকা। এসব জাল পরে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে ১০টি মাছ ধরার নৌকাও জব্দ করা হয়েছে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, ‘মা-ইলিশ সংরক্ষণে এই অভিযান চলমান থাকবে। নদীতে টহল আরও জোরদার করা হয়েছে যেন কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরতে না পারে।’

সরকার ঘোষিত ২২ দিনের ইলিশ প্রজনন মৌসুমে (৪-২৫ অক্টোবর) ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জেলের কারাদণ্ড   দুমকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close