বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে বিএনপি নেতা গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১১:০৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

টাঙ্গাইলের কালিহাতীতে বাক ও শ্রবণ প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে ইসমাইল হোসেন (৫৫) নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইসমাইল হোসেন কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে। তিনি ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। ধর্ষণের অভিযোগ জানাজানি হলে গত শুক্রবার (১০ অক্টোবর) তাকে দল থেকে বহিষ্কার করা হয়। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

র‌্যাব-১৪ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাউছার বাঁধন রাতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। 

তিনি জানান, এই ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। আইনগত প্রক্রিয়া শেষে তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য দিক তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  প্রতিবন্ধী   ধর্ষণ   বিএনপি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close