বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      
বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৭:৩২ পিএম

নারী ক্রিকেট বিশ্বকাপে অবশেষে ব্যাটিং ব্যর্থতার ভাঙা চক্র ভেঙে দিয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টপ অর্ডারের শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে ঝড় তুলেছেন স্বর্ণা আক্তার। তার ঝোড়ো ফিফটির মাধ্যমে টাইগ্রেসরা ২০০ রানের বেশি সংগ্রহ করতে সক্ষম হয়েছে।

ভারতের বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে দল সংগ্রহ করে ২৩২ রান। এটি নারী বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। দলের হয়ে অপরাজিত ফিফটি করেছেন স্বর্ণা আক্তার।

খেলায় শুরুতে দুই ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক দেখে-শুনে সাবধানী ব্যাটিং করেন। যদিও রান রেট কিছুটা কম থাকলেও দল একটি ভালো শুরু পায়। উদ্বোধনী জুটিতে ৫২ বলে ২৫ রান করার পর ঝিলিক ফিরলে জুটি ভাঙে। অপর ওপেনার ফারজানা ৭৬ বলে ৩০ রান করেন।

তৃতীয় নম্বরে নেমে শারমিন আক্তার দুর্দান্ত ব্যাটিং করেন। নিগার সুলতানা জ্যোতির সঙ্গে তৃতীয় উইকেট জুটিতে যোগ করে ৭৭ রান করেন। ৪২ বলে অধিনায়ক জ্যোতি ৩২ রান করেন। জ্যোতি ফিরে যাওয়ার পরও শারমিন ফিফটি তুলে নেন, ৭৪ বলে তার ব্যাটিং দলের জন্য শক্ত ভিত্তি স্থাপন করে।

মিডল অর্ডারে প্রমোশন পেয়ে পাঁচ নম্বরে খেলেছেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৪ বলে তিনি ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন, যা বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটি। তার ঝড়ো ব্যাটিং দলের রানের গতি আরও বাড়িয়ে দেয়।

শেষ দিকে স্বর্ণার সঙ্গে রান উৎসবে যোগ দেন রিতু মণি। মাত্র ৮ বলে অপরাজিত ১৯ রান করেন তিনি। এ ফলাফলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়তে সক্ষম হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  নারী ক্রিকেট বিশ্বকাপ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close