প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:৩২ পিএম

“সম্মিলিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৩ অক্টোবর ২০২৫ সকাল ১১টায় কাহারোল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি পল্লীশ্রী ও ইএসডিও স্রাইফ-এর সহযোগিতায় রামচন্দ্রপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপদেশমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিজ মোকলেদা খাতুন মিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাসুদ রানা, কাহারোল সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনওয়াজ বাবু, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ রেজাউল করিম, এবং ইএসডিও স্রাইফ কর্মকর্তা অরুন চন্দ্র শীল।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, পল্লীশ্রী কর্মীসহ বিভিন্ন স্টেকহোল্ডার অংশগ্রহণ করেন। মহড়ায় ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে বিভিন্ন কর্মকাণ্ড প্রদর্শন করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ