প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:৩৩ পিএম

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার দেবিদ্বারে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দেবিদ্বার এর আয়োজনে র্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অর্জিন চাকমা, মুরাদনগর ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আমজাদ হোসেন, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার, বিআরডিবির সাবেক কর্মকর্তা রমেন চন্দ্র সাহা, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমল কুমার দত্ত, এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা নেতা কাজী নাছির উদ্দিন।
বক্তারা বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা, প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দুর্যোগ ঝুঁকি হ্রাসে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব এবং স্থানীয় পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
স্বদেশ প্রতিদিন/এমএম