ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে চুরি হওয়া ৬টি মোটরসাইকেল উদ্ধার করেছে নবীনগর থানা পুলিশ।
গতকাল রবিবার (১২ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বিটঘর ইউনিয়নের সিনামাছি গ্রামের শফিক মিয়ার বাড়ি থেকে চুরি হওয়া মোটরসাইকেল গুলো উদ্ধার করা হয়।
জানা যায়, ওসি শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশ রবিবার সকালে উপজেলার বিটঘর ইউনিয়নের সিনামাছি গ্রামের শফিক মিয়ার বসত বাড়িতে অভিযান চালিয়ে ৬ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে। বাড়ির মালিক শফিক মিয়া ও তার ভাই জামশেদ তাৎক্ষণিক পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, “শফিক মিয়া এবং জমসেদ মিয়া বিভিন্ন জায়গা থেকে গাড়ি চুরি করে নিয়ে এসে তা ঢাকার বিভিন্ন জায়গায় বিক্রি করে। রবিবার সকালে অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় মামলা করা হয়েছে।”