বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৭ দফা দাবিতে যশোরে জাগপার স্মারকলিপি প্রদান
যশোর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৯:০৭ পিএম আপডেট: ১২.১০.২০২৫ ৯:১৫ PM
৭ দফা দাবিতে জাগপার যশোরে স্মারকলিপি প্রদান

৭ দফা দাবিতে জাগপার যশোরে স্মারকলিপি প্রদান

‘লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির দাবিতে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। 

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে জাগপার নেতারা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল সংস্কার, বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা।

তবে এখনো পর্যন্ত জনগণ সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পায়নি। স্মারকলিপিতে জাগপা মনে করে, ইতিহাসে এই প্রথমবারের মতো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণআস্থা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা কাজে লাগাতে হলে ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
 
জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের ওপর গণভোট আয়োজন ও বাস্তবায়ন আদেশ জারি। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু। আওয়ামী আমলে সংঘটিত গণহত্যা, জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। আওয়ামী আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন ও অসম সকল চুক্তি জনসমক্ষে প্রকাশ ও বাতিল। জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (চজ) পদ্ধতিতে নির্বাচন আয়োজন। নির্বাচনে ভারতের প্রভাবমুক্ত পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজী, এবং জাগপা নেতা ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, সোহানুর রহমান সোহেল, রিজাউল হোসেন, সৌরভ বিশ্বাস, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান, শোহানুর ইসলাম শয়ন, বাবলু হোসেন, রিফাত শেখ, মতিউর রহমান মতি, রাজু মোল্লা, কালু হোসেন প্রমুখ।

জাগপার পক্ষ থেকে জানানো হয়, ৭ দফা বাস্তবায়িত হলে দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে, জনগণের আস্থা ফিরে আসবে এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।

স্মারকলিপি গ্রহণ করেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  যশোর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close