বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পঞ্চগড়ে চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে এনসিপির লংমার্চ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে লংমার্চ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় পৌর শহরের সুগার মিল মাঠ থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে এ লংমার্চ উদ্বোধন করা হয়।

শুরুতে সারজিস আলম একটি পিকআপ ভ্যানের ওপর দাঁড়িয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সিন্ডিকেট ও দুর্নীতির বিরুদ্ধে স্লোগান দেন। পরে লংমার্চটি পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তায় প্রথম পথসভা করে। এরপর বাংলাবান্ধার সিপাইপাড়া বাজারে দ্বিতীয় পথসভা অনুষ্ঠিত হয়। রাতে পঞ্চগড় পৌর শহরের জুলাই স্মৃতি স্তম্ভে সমাপনী বক্তব্য দেওয়ার কথা রয়েছে সারজিস আলমের।

লংমার্চে এনসিপির পঞ্চগড় জেলার পাঁচ উপজেলার নেতাকর্মীরা অংশ নেন। প্রায় ১৬৫ কিলোমিটার দীর্ঘ এ লংমার্চে অংশগ্রহণকারীদের হাতে দুর্নীতিবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  চাঁদাবাজি   দখলদারিত্ব   দুর্নীতির   এনসিপি   লংমার্চ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close