বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
বরিশাল নগরীতে দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৮:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বরিশাল নগরীর সিটি মার্কেটের (উদয়ন স্কুল মার্কেট) তৃতীয় তলা থেকে রমজান (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ বাইরে থেকে তালাবদ্ধ দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে।

নিহত রমজান পিরোজপুর জেলার স্বরূপকাঠি উপজেলার ইন্দেরহাট এলাকার বাসিন্দা। তিনি বরিশালের ফজলুল হক এভিনিউস্থ সার্ক টেইলার্সে কর্মরত ছিলেন। সার্ক টেইলার্সের মালিক লিয়াকত সিকদার জানান, রমজান চার মাস ধরে ওই কারখানায় কাজ করছিলেন এবং রাতে একাই সেখানে ঘুমাতেন। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ও পারিবারিক কলহে মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তিনি চিন্তিত থাকতেন।

কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদী হাসান বলেন, মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তবে কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত নয়। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বরিশাল   নগরী   মরদেহ   উদ্ধার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close