সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ● শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠা      ● লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫      ● রাঙ্গাবালীর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সেবার মান নিয়ে প্রশ্ন, টাকা নেওয়া ও ওষুধ না দেওয়ার অভিযোগ      ● পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান      ● অভাবের সংসার থেকে বিশ্বক্রিকেটের মঞ্চে: নাটোরের গর্ব তাইজুলের জয়যাত্রা      ● জুলাই গণ-অভ্যুত্থানেই গণতন্ত্রের নতুন যাত্রা সূচিত হয়েছে: স্পিকার      ● দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি      ● নান্দাইলে নতুন ইউএনও হিসেবে ফয়সাল আহমেদের যোগদান      
কিশোরগঞ্জে কেন্দ্রীয় ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ও মহাসচিবকে সংবর্ধনা
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৭:০১ পিএম

ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ২০২৫ এর কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলের কিশোরগঞ্জ আগমন উপলক্ষ্যে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অডিটরিয়ামে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল শাখার পক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

এসময় ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. মজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম।

এতে ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব ডা. এসকেএম নাজমুল হাসান ও সাংগঠনিক সম্পাদক ডা. মীর-নূর-উস-সাদ সৈকত এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. একরাম আহসান জুয়েল।

আরো বক্তব্য রাখেন, বিএমইউ’র সহকারী প্রক্টর ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. এরশাদ আহসান সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ডা. মো. আতিকুল সারোয়ার, ড্যাব কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি ডা. মো. আজহারুল ইসলাম।

এসময় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্যসেবা) ডা. জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মুন্সি বেলাল পাভেল।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   কেন্দ্রীয়   ড্যাব   

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close