বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      
সুনামগঞ্জে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় -এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক গঠনে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

অক্টোবর মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আব্দুর জহুর সেতুর নিকটে আয়োজিত এই ক্যাম্পেইনে গাড়ি চালক, মালিক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং সরাসরি সচেতনতামূলক প্রচার চালানো হয়। সেতুর উভয় পাশে ব্রিফিং দিয়ে ট্রাফিক আইন মেনে চলা, গাড়ির যান্ত্রিক অবস্থা পরীক্ষা করা ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়।

ক্যাম্পেইনের দায়িত্বে ছিলেন নিসচা সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ওবায়দুল হক মিলন। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সক্রিয় সদস্যরা -মোহাম্মদ নুর, ওবায়দুল মুন্সী, মাইনুদ্দিন, আব্দুল বাছির, শফিউল আলম, এমডি মহসিন, আব্দুল মতিন পীর, আবু হুরায়রা ফাহিম প্রমুখ।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  সুনামগঞ্জ   ক্যাম্পেইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close