বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রক্তদানে ত্রিশাল অগ্রণী’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৯:০১ পিএম

‘মানবতার টানে, ভয় নেই রক্তদানে’ এই মানবিক স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে ত্রিশাল (অগ্রণী)’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ত্রিশাল পৌরসভার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ছিল স্বেচ্ছাসেবী মিলনমেলা, আলোচনা সভা, কেক কাটা ও সম্মাননা প্রদান। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক আব্দুল্লাহ আল বাকিউল বারি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. এমদাদুল হক, এবং ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) মোবারক হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আল-মাসুম রায়হান।

অতিথিরা সংগঠনটির মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, “‘রক্তদানে ত্রিশাল অগ্রণী’ অসংখ্য অসহায় মানুষের জীবন বাঁচাতে নিরলসভাবে কাজ করে আসছে। তরুণ সমাজের এমন উদ্যোগই মানবতার প্রকৃত উদাহরণ।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, “রক্তদান একটি অতিমানবিক কাজ। ত্রিশালের তরুণরা এই মহৎ উদ্যোগে যুক্ত হওয়ায় অনেক মানুষের জীবন বেঁচে যাচ্ছে। রক্তদান কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে ‘Roktodaan.com’ নামে একটি ওয়েবসাইট চালু করা হয়েছে, যার মাধ্যমে সারা দেশের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন।”

অনুষ্ঠানে ত্রিশালের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রক্ত   ত্রিশাল   প্রতিষ্ঠাবার্ষিকী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close