বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
গলাইদড়ি সেতুর অর্ধেক লাইট নষ্ট, রাতের সৌন্দর্য ও নিরাপত্তা হুমকিতে
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৫:২১ পিএম

চুয়াডাঙ্গার দর্শনার গলাইদড়ি সেতুর ৩১টি সোলার লাইটের মধ্যে ১২টি দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় সেতুটি রাতের বেলায় সৌন্দর্য হারাতে বসেছে। সন্ধ্যার পর সেতু এলাকায় পর্যাপ্ত আলো না থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকিও থেকে যাচ্ছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে ২০২৩ সালের ১৯ অক্টোবর গলাইদড়ি সেতুটি উদ্বোধন করা হয়। এই সেতু নির্মাণের ফলে মুজিবনগর-ঢাকা সড়কপথে যোগাযোগ সহজতর হয়েছে। এছাড়াও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত ভ্রমণপিপাসু দর্শনার্থী সেতুটিতে ঘুরতে আসেন- কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে।

তবে সম্প্রতি প্রায় অর্ধেক লাইট নষ্ট হয়ে যাওয়ায় সন্ধ্যার আগেই অনেক পরিবার সেতু এলাকা ত্যাগ করছেন। দর্শনার্থীরা বলছেন, অন্ধকারের কারণে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন।

দর্শনার্থী হাসিবুল ইসলাম ও বিল্লাল হোসেন বলেন, ‘পরিবার ও বন্ধুদের নিয়ে প্রায়ই এখানে ঘুরতে আসি। কিন্তু এখন লাইট না থাকায় সন্ধ্যার পর ভয় লাগে। তাই অন্ধকার হওয়ার আগেই চলে যাই। যদি আলোকসজ্জা ঠিক থাকত, তাহলে আরও সুন্দর লাগত এবং রাতেও এখানে থাকা যেত।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সুজাত কাজী বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। রাতে আমাদের যাতায়াত কম হওয়ায় খেয়াল করা হয়নি। আপনি জানালেন, এখনই বিষয়টি গুরুত্ব সহকারে দেখব। আগামীকালই উপ-সহকারী প্রকৌশলীকে পাঠিয়ে সোলার লাইটগুলো পরিদর্শন করাব এবং দ্রুত সমস্যার সমাধান করব।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  গলাইদড়ি সেতু   নিরাপত্তা   সৌন্দর্য  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close