প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:১৩ পিএম

সংগৃহীত ছবি
ঢালিউডের সুপারস্টার শাকিব খান এর বহুল প্রতীক্ষিত ছবি ‘সোলজার’–এর নতুন ঝলক প্রকাশ পেয়েছে। নতুন পোস্টারে দেখা গেছে, শাকিব সম্পূর্ণ ভিন্ন, অচেনা এক অবতারে। তার এই লুক সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ তৈরি করেছে।
পোস্টারে শাকিব একজন রহস্যময়, দৃঢ়চেতা পুরুষ হিসেবে প্রদর্শিত হয়েছেন। মোটা গোঁফ, চোখে-মুখে তীক্ষ্ণ অভিব্যক্তি। সব মিলিয়ে তিনি যেন চিরচেনা শাকিব খানের চেহারার থেকে পুরোপুরি আলাদা। পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন, “আপনার সৈনিক আপনার সেবায় নিয়োজিত।”
ভক্তরা তৎক্ষণাৎ উন্মাদনা প্রকাশ করেছেন। নতুন ঝলকটি আগের ৩৩ সেকেন্ডের প্রথম টিজারের সঙ্গে মিলিয়ে দেখলে বোঝা যায়, শাকিবের এই বিশেষ লুকও দর্শকদের মন জয় করেছে।
ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, এ ছাড়া রয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবিএম সুমনসহ একঝাঁক জনপ্রিয় শিল্পীকে।