বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দুমকিতে ২ জেলের কারাদণ্ড
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১:৫৭ পিএম
মো. কাওছার হাওলাদার, জামাল তালুকদার

মো. কাওছার হাওলাদার, জামাল তালুকদার

পটুয়াখালীর দুমকিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে ১৬দিন করে সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হক এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের মৃত চান্দু তালুকদারের ছেলে জামাল তালুকদার (৫০) এবং একই ইউনিয়নের পশ্চিম ঝাটরা গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে মো. কাওছার হাওলাদার (৩০)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার বাহেরচর সংলগ্ন পায়রা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্ট জালে ইলিশ শিকার করছিলেন তারা। এ সময় মৎস্য বিভাগের অভিযান টিম তাদের হাতে-নাতে আটক করে। অভিযানকালে জেলেদ্বয়ের ব্যবহৃত একটি নৌকা ও বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়।

পরদিন সকালে আটক দুজনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১৬দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করে।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত আসামিদের পটুয়াখালী জেলা কারাগারে প্রেরণের প্রস্তুতি চলছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দুমকি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close