বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
২২ ক্যারেট সোনার দাম ইতিহাসের সর্বোচ্চতে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২:০৯ AM

সংযুক্ত আরব আমিরাতে সোনার বাজার নতুন রেকর্ড গড়েছে। ২২ ক্যারেট সোনার দাম গ্রামপ্রতি ৪৫০ দিরহামে পৌঁছেছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। একই সময়ে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে গ্রামপ্রতি ৪৮৬.৫ দিরহামে।

দুবাই জুয়েলারি গ্রুপ বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছে। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় প্রথমবারের মতো ২২ ক্যারেট সোনা গ্রামপ্রতি ৪৫০.৫ দিরহামে লেনদেন হয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ মূল্য।

আন্তর্জাতিক বাজারেও সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বৃহস্পতিবার সকালে স্পট গোল্ড প্রতি আউন্সে ৪,০৩৮ ডলারে লেনদেন হয়েছে, যদিও এটি শূন্য দশমিক ২৬ শতাংশ কম।

সুইসকোট ব্যাংকের সিনিয়র বিশ্লেষক ইপেক ওজকারদেস্কায়া জানান, বুধবার সোনার দাম প্রতি আউন্সে ৪,০০০ ডলারের সীমা অতিক্রম করেছে। এর পেছনে কাজ করেছে মুদ্রার বিনিয়োগে আগ্রহের কমে যাওয়া, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সরকারের শাটডাউনের অনিশ্চয়তা।

তিনি আরও উল্লেখ করেন, বিনিয়োগকারীরা সোনার প্রতি আস্থা রাখায় এর দাম বৃদ্ধি পেয়েছে। “যদি একটি বিটকয়েনের দাম ১ লাখ ২০ হাজার ডলারের বেশি হতে পারে, তবে সোনার দাম ৫,০০০ ডলার ছোঁয়া অস্বাভাবিক নয়,” বলেন তিনি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  সোনার দাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close