বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কৃষিজমি হারাচ্ছে খাদ্য ফসল, বাড়ছে তামাক
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:০৬ পিএম আপডেট: ০৯.১০.২০২৫ ৬:৫২ PM

রাজশাহীর কৃষিজমি থেকে ধান-গমের পরিবর্তে তামাকের গাছ যখন মাথা তুলছে, তখন খাদ্য নিরাপত্তার শঙ্কা আরও প্রকট হয়ে উঠছে। এ বাস্তবতা তুলে ধরে জাতীয় তামাকমুক্ত দিবস-২০২৫ উপলক্ষে রাজশাহীতে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়েছেন- ‘কৃষি জমিতে তামাক চাষ মানেই খাদ্য নিরাপত্তায় সর্বনাশ।’

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মিয়াপাড়া এলাকার বরেন্দ্র কলেজের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোশাল ওয়েলফেয়ার (লফস)। এতে সহযোগিতা করে এইড ফাউন্ডেশন।

কর্মসূচিতে রাজশাহী সিটি করপোরেশনের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মো. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন লফস-এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগরের সচিব মো. ফারুক হোসেন।

বক্তারা বলেন, তামাক চাষ শুধু মাটি ও কৃষি অর্থনীতিকে বিপর্যস্ত করছে না, জনস্বাস্থ্যও হুমকির মুখে পড়ছে। “তামাকের কারণে কৃষিজমির উর্বরতা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম খাদ্য সঙ্কটে পড়বে,” -এমন মন্তব্য করেন মানববন্ধনে উপস্থিত বক্তারা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট নূসরাত মেহেজাবিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সেকেন্দার হোসেন, লফস-এর প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন ও মুক্তা সরকার, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে দাবি জানান, তামাক চাষ বন্ধে বিকল্প ফসল চাষে প্রণোদনা দেওয়া এবং কঠোর নীতিমালা প্রণয়ন করা হোক। পাশাপাশি প্রতিটি পরিবারকে তামাকবিরোধী সচেতনতায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

তাদের মতে, রাষ্ট্রীয় উদ্যোগ ও সামাজিক আন্দোলনের সমন্বয় ঘটলেই একটি তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আরও সংবাদ   বিষয়:  কৃষি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close