সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
১২ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
পাবনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:২৯ পিএম

দেশব্যাপী টাইফয়েড জ্বর প্রতিরোধে আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন, যা চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ও ইউনিসেফের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পেইনের আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকে ১ ডোজ টাইফয়েড টিকা বিনামূল্যে দেওয়া হবে।

পাবনা জেলায় এবারের ক্যাম্পেইনে ৭ লাখ ৭৪ হাজার ৮০৯ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন পাবনা জেলার সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ। তিনি জানান, জেলার ২ হাজার ৯৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নিজ নিজ বিদ্যালয়ে টিকা নিতে পারবে।

অন্যদিকে, শিক্ষা প্রতিষ্ঠানবহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুরা ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত জেলার ১ হাজার ৮৬০টি ইপিআই কেন্দ্রে টিকা নিতে পারবে।

এছাড়া প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পাবনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, এবং পাবনা, ঈশ্বরদী, বেড়া ও সুজানগর পৌরসভায় প্রতিদিন (সরকারি ছুটির দিন ব্যতীত) টিকাদান কার্যক্রম চলবে।

জন্ম নিবন্ধনের ১৭-সংখ্যার তথ্য ব্যবহার করে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে টিকা কার্ড ডাউনলোড করা যাবে। যাদের জন্ম নিবন্ধন সম্পন্ন হয়নি বা বয়স ১৫ বছরের বেশি, তাদের স্থানীয় স্বাস্থ্য সহকারীর সহযোগিতা নিতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য ব্যাকটেরিয়াজনিত সংক্রামক রোগ, যা মূলত দূষিত পানি ও খাবারের মাধ্যমে ছড়ায়। প্রতিবছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং এর মধ্যে ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করেন। বাংলাদেশে আক্রান্তের হার তুলনামূলকভাবে বেশি, বিশেষ করে ১৫ বছরের নিচের শিশুরা সবচেয়ে ঝুঁকিতে রয়েছে।

টাইফয়েডের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে- জ্বর, মাথাব্যথা, পেটব্যথা, ক্ষুধামন্দা ও দুর্বলতা।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশে ডা. রাশেদুল বারী, প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলেন, ‘টাইফয়েড প্রতিরোধে টিকার গুরুত্ব ও কার্যকারিতা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে। গুজব প্রতিরোধে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

সরকারের ইপিআই কর্মসূচির আওতায় এই টিকা নিরাপদ, কার্যকর এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব আরও খোলামেলা জানতে ও বুঝতে পারে সবাই।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার  সাদিক আহমেদ ডেপুটি সিভিল সার্জন মো. খায়রুল কবির, সিনিয়র তথ্য-অফিসার মো. সামিউল আলম, পাবনা প্রেসক্লাবের সভাপতি, আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক 
জহুরুল ইসলাম

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close