বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
কুরআন অবমাননার প্রতিবাদে কুবিতে উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি
কুবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৪:১৬ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাব।

বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ক্লাবের সদস্যরা শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআনের অনুবাদসহ ৩০০ টি কপি বিতরণ করেন।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইবরাহীম ভুঁইয়া বলেন, ‘আজ কোরআন শরীফ পেয়ে সত্যিই আনন্দিত। আমরা যারা সাধারণ বিষয়ে পড়ি, দৈনন্দিন ব্যস্ততায় কোরআন পড়া হয়ে ওঠে না। পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের পথপ্রদর্শক, যার রক্ষণাবেক্ষণের দায়িত্বও তিনিই নিয়েছেন। এই মহিমান্বিত গ্রন্থ অবমাননা হলে মুসলমান হিসেবে গভীর কষ্ট পাই। ইসলামকে হৃদয়ে ধারণের প্রতীক হিসেবেই আজ কোরআন শরীফ নিতে এসেছি। আশা করি, এমন উদ্যোগ সব ক্যাম্পাসেই ছড়িয়ে পড়বে।’

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফারহানা আক্তার জেনি বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার প্রতিবাদে আজকের এই উন্মুক্ত কুরআন বিতরণ কর্মসূচি একটি চমৎকার উদ্যোগ। ফ্রিতে বাংলা অনুবাদসহ কুরআন বিতরণ করা হচ্ছে। এটি আমাদের জন্য খুবই উপকারী। আমি অনেকদিন ধরে একটি বাংলা অনুবাদ কোরআন সংগ্রহ করতে চাচ্ছিলাম, আজকে সেটি পেয়েছি। আমরা আনন্দিত।’

এ বিষয়ে কুরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের সভাপতি রিফাতুল ইসলাম বলেন, ‘নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব পালের যে ভিডিওটি প্রকাশ পেয়েছে, তা দেখলে যে ব্যক্তি কখনও কোরআন পড়েননি, তারও হৃদয়ে নাড়া দেয়। সেই অনুভূতি থেকেই আমরা অর্থসহ কুরআন বিতরণ করছি। যেন প্রত্যেকের অন্তরে কুরআন পৌঁছে যায়। আমরা শুধু কুরআন বিতরণই করিনি, বরং এক মিনিটের বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করেছি, যেখানে পুরস্কারও রয়েছে। পরবর্তীতে আমরা কুরআন তিলাওয়াতের আয়োজন করার পরিকল্পনাও নিয়েছি।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কুরআন   কুমিল্লা বিশ্ববিদ্যালয়   কুরআন বিতরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close