
সংগৃহীত ছবি
প্রতিদিনের নানা গুরুত্বপূর্ণ ঘটনাই সময়ের পরিক্রমায় ইতিহাসের অংশ হয়ে যায়। কিছু ঘটনা মানবসভ্যতার আশীর্বাদ, কিছু আবার অভিশাপ। তবে প্রতিটি ঘটনাই আমাদের নতুন দিগন্তের সন্ধান দেয়, শেখায় ভবিষ্যতের পথচলা।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর); ইতিহাসে এই দিনটি নানা কারণে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ। আসুন, দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিনসহ আরও কিছু তথ্য।
ঘটনাবলি
১৪৪৬ – কোরিয়ায় ‘হানগুল’ বর্ণমালা চালু হয়।
১৫১৪ – ফ্রান্সের রাজা দ্বাদশ লুই মেরি টিউডরকে বিয়ে করেন।
১৭০৮ – রাশিয়া ও সুইডেনের মধ্যকার ঐতিহাসিক ডেনিপার যুদ্ধের সমাপ্তি ঘটে।
১৭৭৯ – তাঁতশিল্পে যন্ত্রপাতি প্রবর্তনের প্রতিবাদে ম্যানচেস্টারে শ্রমিক বিক্ষোভ ও দাঙ্গা শুরু হয়।
১৮৭৪ – বিশ্বব্যাপী ডাক ব্যবস্থা চালু হয়।
১৮৯৯ – লন্ডনে প্রথমবারের মতো পেট্রোলচালিত মোটরযান চলাচল শুরু হয়।
১৯১১ – চীনে রাজতন্ত্রবিরোধী বিদ্রোহের সূচনা হয়।
১৯১১ – দক্ষিণ-পশ্চিম আফ্রিকায় হটেনটট বিদ্রোহ শুরু হয়।
১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানি লন্ডনে বোমা হামলা চালায়।
১৯৬২ – আফ্রিকার দেশ উগান্ডা স্বাধীনতা লাভ করে।
১৯৭৬ – মুম্বাই ও লন্ডনের মধ্যে সরাসরি আন্তর্জাতিক টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।
১৯৯৬ – সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ বাংলাদেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন।
২০০৪ – আফগানিস্তানে প্রথমবারের মতো সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
২০০৬ – উত্তর কোরিয়ার প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষার অভিযোগ ওঠে।
জন্ম
১৮৩৫ – ক্যামিল সেন্ট-সাঁস, ফরাসি সুরকার।
১৮৫২ – হারম্যান এমিল ফিশার, নোবেলজয়ী জার্মান রসায়নবিদ।
১৮৭৭ – গোপবন্দু দাস, সমাজসেবক ও সাংবাদিক।
১৮৮৭ – সরোজ নলিনী দত্ত, ভারতীয় নারী অধিকারকর্মী ও সমাজসংস্কারক।
১৮৯২ – ইভো আন্দ্রিচ, নোবেলজয়ী সার্বীয় সাহিত্যিক।
১৯০৬ – লেওপোল্ড সেদার সেনঘোর, সেনেগালের প্রথম রাষ্ট্রপতি।
১৯৪০ – জন লেনন, বিশ্বখ্যাত ইংরেজ সংগীতশিল্পী ও ‘দ্য বিটলস’-এর প্রতিষ্ঠাতা।
১৯৪৫ – আমজাদ আলি খান, ভারতীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী।
১৯৬৪ – গুইলারমো দেল তোরো, মেক্সিকান চলচ্চিত্র পরিচালক।
১৯৬৬ – ডেভিড ক্যামেরন, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী।
মৃত্যু
১৮৯৪ – পণ্ডিত রামগতি ন্যায়রত্ন, বাংলা ভাষা ও সাহিত্যের প্রবর্তক।
১৯৬৭ – চে গেভারা, বিশ্বখ্যাত সমাজতান্ত্রিক বিপ্লবী।
১৯৮১ – কাজী মোতাহার হোসেন, বিশিষ্ট বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক।
১৯৮৭ – মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।
২০০৪ – জাক দেরিদা, ফরাসি দার্শনিক।
২০২৪ – রতন টাটা, প্রখ্যাত ভারতীয় শিল্পপতি ও জনহিতৈষী।
দিবস
বিশ্ব ডাক দিবস – ডাকসেবার মাধ্যমে বিশ্বকে সংযুক্ত করার এই দিনে বিশ্বের নানা দেশে পালিত হয় বিশেষ অনুষ্ঠান।