বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইসরায়েলি মন্ত্রীর আল-আকসা সফরে সৌদি আরবের তীব্র নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:২৩ AM

ইসরায়েলের কট্টরপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গাভিরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণ সফরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (৮ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আল-আকসার পবিত্রতার ওপর এমন কর্মকাণ্ড ইচ্ছাকৃত উসকানি এবং ধর্মীয় অনুভূতির অবমাননা।

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি কর্মকর্তারা ও দখলদার বাহিনীর সুরক্ষায় বসতি স্থাপনকারীদের দ্বারা আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দখলের প্রচেষ্টা সৌদি আরব দৃঢ়ভাবে নিন্দা জানায়। পবিত্র এই স্থানটিতে অব্যাহত হামলা ও উসকানিমূলক আচরণের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

বুধবার ইহুদি ধর্মাবলম্বীদের ‘সুক্কোত’ উৎসব চলাকালে আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেন বেন গাভির। এ সময় তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজায় হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়’ ঘোষণার আহ্বান জানান।

রয়টার্সের প্রকাশিত এক ভিডিওতে বেন গাভিরকে বলতে শোনা যায়, ‘৭ অক্টোবরের হামলার দুই বছর পর আজ আমরা টেম্পল মাউন্টে দাঁড়িয়ে আছি। এটি আমাদের বিজয়ের প্রতীক। আমরা টেম্পল মাউন্টের মালিক।’

আরেকটি ভিডিওতে দেখা যায়, তিনি আল-আকসা প্রাঙ্গণে প্রকাশ্যে প্রার্থনা করছেন—যা দীর্ঘদিনের স্থিতাবস্থার (স্ট্যাটাস কুও) একটি স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। বর্তমান নিয়ম অনুযায়ী, মুসলমানরা আল-আকসায় নামাজ আদায় করতে পারেন, তবে ইহুদিরা কেবল পরিদর্শনে যেতে পারেন, প্রার্থনা নয়।

উল্লেখ্য, আল-আকসা মসজিদ মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান এবং ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত এই স্থানটি জর্ডানের তত্ত্বাবধানে পরিচালিত হয়।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আল-আকসা   ইসরায়েল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close