বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে এবি পার্টির গভীর শোক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:৩০ AM

স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান ড. তোফায়েল আহমেদ আজ রাত সাড়ে  ৯টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

এক যৌথ শোকবার্তায় তারা বলেন, “ড. তোফায়েল আহমেদ ছিলেন দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, বিকেন্দ্রীকরণ ও গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক বিকাশে একজন পথপ্রদর্শক। তাঁর গবেষণা, চিন্তাভাবনা ও কর্মধারা স্থানীয় সরকারের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর মৃত্যুতে দেশ এক অসাধারণ চিন্তাবিদ ও নিবেদিতপ্রাণ প্রশাসন বিশেষজ্ঞকে হারালো।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ড. তোফায়েল আহমেদ দীর্ঘদিন যাবৎ স্থানীয় সরকার ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ বিষয়ে গবেষণা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গভীরভাবে যুক্ত ছিলেন। তিনি প্রশাসনিক দক্ষতা, সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেশজুড়ে শ্রদ্ধার পাত্র ছিলেন। স্থানীয় সরকার সংস্কারে তাঁর গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব বাস্তবায়নের আগেই তাঁর মৃত্যু আমাদের জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।”

উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় গঠিত নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে মনোনীত হন ড. তোফায়েল আহমেদ। পরবর্তীতে তিনি স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

নেতৃবৃন্দ এবি পার্টির পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:   এবি   পার্টি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close