বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মীরসরাইয়ে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
মীরসরাই প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:০৯ পিএম

‘আমি কন্যা শিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাবরিনা রহমান লিনা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা রাফাত ইবনে মোরশেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা খাদ্য কর্মকর্তা মানিক জ্ঞান চাকমা এবং উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়া কন্যাশিশু ও তাদের অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, ‘কন্যাশিশুর প্রতি বৈষম্য মানে সমাজকে পিছিয়ে দেওয়া। পরিবার থেকে শুরু করে বিদ্যালয় ও সমাজ—সব জায়গায় কন্যাশিশুকে মর্যাদা, ভালোবাসা ও সুযোগ দিতে হবে। সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি কন্যাশিশু নিরাপদ, শিক্ষিত ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে বেড়ে উঠবে।’

অনুষ্ঠানের শেষে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে পাঁচটি মহিলা সমিতিকে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  মীরসরাই   কন্যাশিশু দিবস   পালিত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close