বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সাদুল্লাপুরে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপিত
সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ১০:০৭ পিএম

সারাদেশের মতো গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাতেও উদযাপিত হয়েছে জাতীয় শিশুকন্যা দিবস। এবারের প্রতিপাদ্য ছিল— ‘আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি, সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি।’

বুধবার দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সমাভু চরন দাস। এছাড়া বক্তব্য দেন সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি শহিদুল হক, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি তাজুল ইসলাম রেজা এবং প্রেসক্লাবের আরেক সভাপতি নেয়ামুল আহসান পামেল।

বক্তারা বলেন, ‘আজকের শিশুকন্যারাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা শিক্ষা ও মেধার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তারা আরও বলেন, ‘শিশুকন্যাদের এখন থেকেই মনোযোগী হতে হবে লেখাপড়ায়, কারণ শিক্ষাই পারে তাদের জীবন গঠন ও সমাজে সম্মানজনক অবস্থানে পৌঁছে দিতে। বিপথগামী না হয়ে সৎ, পরিশ্রমী ও আদর্শ মানুষ হিসেবেই তারা দেশের সম্পদ হয়ে উঠতে পারে।’

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  সাদুল্লাপুর   জাতীয়   শিশুকন্যা   দিবস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close