বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, আটক ৯
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। তাদের কাছ থেকে ৬ হাজার বর্গমিটার কারেন্ট জাল ও ১০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। 

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত ২টা পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীর কলাবাগান এলাকায় এ অভিযান চালানো হয়। 

দৌলতদিয়া ঘাট নৌ-পুলিশের ইনচার্জ ত্রিনাথ সাহার নেতৃত্বে অভিযানে এসআই মেহেদী হাসান, অপূর্ব, সঙ্গীয় ফোর্স ও কোস্টগার্ড এর সদস্যরা অংশ নেয়। 

ইনচার্জ ত্রিনাথ সাহা জানান, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারের নিষিদ্ধ সময়কালে পদ্মা নদীতে আমাদের নিয়মিত অভিযান চলছে।গত মঙ্গলবার রাতে পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি বলেন, জব্দকৃত কারেন্ট জালগুলো আলামত হিসেবে রাখা হয়েছে।তবে আটক ইলিশ মাছ এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। 

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষিদ্ধ সময় শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নিষেধাজ্ঞা   ইলিশ   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close