বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘সাবের হোসেনের বাসায় রাষ্ট্রদূতদের যাওয়া স্বাভাবিক ঘটনা’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:২১ পিএম আপডেট: ০৮.১০.২০২৫ ৫:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দলীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরীর বাসায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

বুধবার (৮ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি। 
 
তিনি বলেন, সাবের হোসেন চৌধুরীর বাসায় বিদেশি রাষ্ট্রদূতদের যাতায়াত স্বাভাবিক একটি বিষয়।

প্রসঙ্গত, গত সোমবার (৬ অক্টোবর) নর্ডিক দেশগুলোর তিন রাষ্ট্রদূতের সঙ্গে সাবের হোসেন চৌধুরীর বৈঠক হয়েছে বলে খবর প্রকাশিত হয়। বিভিন্ন গণমাধ্যমের তথ্যমতে, ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন আরাল্ড গুলব্রানসেন, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মলার সেদিন গুলশানে তার বাসভবনে যান এবং সেখানে দুই ঘণ্টারও বেশি সময় অবস্থান করেন।

উল্লেখ্য, এই তিন রাষ্ট্রই স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলভুক্ত, যারা বাংলাদেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও মানবাধিকার বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে।

নির্ভরযোগ্য সূত্র জানায়, বৈঠকের দিন রাষ্ট্রদূতরা কোনো কূটনৈতিক পতাকা বা সরকারি প্রতীক ছাড়া একই গাড়িতে করে সাবের হোসেনের বাসায় প্রবেশ করেন। বৈঠক শেষে নজর এড়াতে তারা বিকল্প পথে স্থান ত্যাগ করেন।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রদূত   আওয়ামী লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close