বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
১২ অক্টোবর রোমে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৪:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী রবিবার (১২ অক্টোবর) ইতালির রাজধানী রোমে যাত্রা করবেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামে অংশ নেবেন এবং উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন।

আজ বুধবার (৮ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে কোনো ধরনের পরনির্ভরতা নয়, আমাদের স্বনির্ভর হতে হবে। বর্তমানে যে পরনির্ভরতার পরিস্থিতি আছে, তা থেকে বেরিয়ে আসতেই হবে।

তিনি আরও জানান, সভায় ভিসা সংক্রান্ত জটিলতা দূর করার বিষয়েও জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে এবং দ্রুত সমাধানের আশা করা হচ্ছে।

শিক্ষা খাত নিয়ে প্রেস সচিব বলেন, দেশে অতিরিক্ত বিএ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, যা মার্কেটে যথাযথ সুযোগ পাচ্ছে না। তাই বিজ্ঞানভিত্তিক গ্র্যাজুয়েশন বৃদ্ধি করা প্রয়োজন।

এছাড়াও, দেশের নয়টি রেজিম কোম্পানি অতি দ্রুত অবসায়ন করা হবে বলেও জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এমএএম
 


আরও সংবাদ   বিষয়:  প্রধান উপদেষ্টা   রোম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close