বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
আবরার ফাহাদ বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক: আখতার হোসেন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৬:৩৬ পিএম

ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের হাতে নির্মমভাবে নিহত শহীদ আবরার ফাহাদকে বাংলাদেশের পক্ষের ঐক্যের প্রতীক বলে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকালে আবরার ফাহাদ স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত আগ্রাসন বিরোধী আটস্তম্ভের উদ্বোধন পরবর্তী  শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকীর স্মরণসভায় এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা জুলাইতে যেমন ফ্যাসিবাদ বিরোধী সকলে দলমতের ঊর্ধে উঠে মতভেদগুলোকে ভুলে গিয়ে চব্বিশের অভ্যুত্থানে  শামিল হয়েছিলাম,  ঠিক তেমন ঘটনা ফ্যাসিবাদী আমলে সবার প্রথমে আমাদের কাছে দৃশ্যমান হয় আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে যে আন্দোলন হয়েছিলো, সে আন্দোলনের মধ্য দিয়ে। 

তিনি বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন- ছাত্র অধিকার পরিষদ, শিবির, ছাত্রদল, বামপন্থী সংগঠন সহ বাংলাদেশের সকল মানুষেরা আন্দোলনে ঝাপিয়ে পড়েছিলেন। হাজার হাজার ছাত্র জনতা কোন ধরনের সাংগঠনিক কাঠামো ছাড়াই আবরার ফাহাদের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পারদেশে একত্রিত হয়েছিলেন।

তিনি বলেন, আবরার ফাহাদ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার পক্ষে অবস্থান নিয়ে জীবন দিয়েছেন। এই বাংলাদেশের সবথেকে বড় সংকট হলো সার্বভৌমত্বের সংকট। আমাদের সার্বভৌমত্বের উপরে প্রতিবেশী দেশের শকুনের নজর পড়েছিল। ঠিক সেই সময়টাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আগ্রাসনের প্রতিবাদে আবরার ফাহাদ জীবন দিয়েছিলেন। বাংলাদেশের প্রধানতম সেই সংকট মোকাবেলায় আবরার ফাহাদ যুগে যুগে বাংলাদেশের মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্ন্তবর্তীকালীন সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম, স্হানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রেস সচিব শফিকুল আলম, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ।

স্বদেশ প্রতিনিধি/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  আবরারফাহাদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close