প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:০৩ পিএম

‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’-এই প্রতিপাদ্যে নোয়াখালীর চাটখিলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সড়কে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলী হোসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী।
আলোচনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল ইসলাম ফারুক, জহিরুল ইসলাম ভুঁইয়া, কবির হোসেন, আবুল বাসার চৌধুরী, শহীদ সোহরাওয়ার্দী তরুণ, আনোয়ারুল আলম, ও মহিউদ্দিন।
বক্তারা প্রবীণদের অবদানের কথা স্মরণ করে তাঁদের সম্মান, নিরাপত্তা ও সুস্থতার বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে সভার সমাপ্তি ঘটে।
স্বদেশ প্রতিদিন/এমএম