বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ কবে কখন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৯:০৪ AM

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব শেষ। এখন থেকে আগামী বছরের জুনে শুরু হতে যাওয়া ফুটবল মহাযজ্ঞে মাঠে নামার আগপর্যন্ত শুধুই প্রস্তুতিপর্ব। তার অংশ হিসেবে চলতি মাসে দুটি করে প্রস্তুতি ম্যাচ খেলবে দুই লাতিন জায়ান্ট আর্জেন্টিনা ও ব্রাজিল।

গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিলেন লিওনেল মেসিরা। সে ম্যাচে ৩-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেই ভেনেজুয়েলার বিপক্ষেই আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তার তিনদিন পর অর্থাৎ, ১৪ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

এদিকে, চলতি আন্তর্জাতিক উইন্ডোতে আগামী ১০ অক্টোবর ভোর ৫টায় সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এ দুটি ম্যাচের জন্য গত ১ অক্টোবর ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। নেইমারকে বাইরে রেখে রদ্রিগো ও ভিনিসিউসকে জাতীয় দলে ফিরিয়েছেন আনচেলত্তি।

২০২২ কাতার বিশ্বকাপের আগেও একই পথ অনুসরণ করেছিল ব্রাজিল। নভেম্বর-ডিসেম্বরে তিতের অধীন সেলেসাওরা এশিয়ান দেশ দুটিতে সফরে এসেছিল। সেই সময় দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারিয়েছিল ব্রাজিল।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   আর্জেন্টিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close