প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৭:৫৪ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মনে করেন, দেশে যদি সত্যিকারের শিক্ষা ব্যবস্থা থাকত, তাহলে ছাত্রলীগের নেতা প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দিতে পারত না।
রোববার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) রেসিং কার নির্মাতা গবেষক দলকে মেধাভিত্তিক অনুপ্রেরণা যোগাতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহ প্রদান করার উদ্দেশ্যে।
অনুষ্ঠানে রিজভী আরও বলেন, বিগত সরকার মেট্রোরেল, উড়াল সেতু, ফ্লাইওভারসহ নানা বড় প্রকল্পের গল্প শোনালেও বিদ্যালয় ও শিক্ষাগত অবকাঠামোর দিকে যথাযথ মনোযোগ দেয়নি। এর ফলে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে তোলা যায়নি।
তিনি উল্লেখ করেন, শিক্ষাব্যবস্থার অবহেলার কারণে ছাত্র রাজনীতির নামে মাস্তান ও গুন্ডা তৈরি হয়েছে, যা দেশের শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করছে। রিজভী দাবি করেন, ভালো ও মেধাভিত্তিক শিক্ষা থাকলে এমন আচরণ হতো না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ