বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      
বিশ্বকাপ থেকে লজ্জাজনক বিদায় ব্রাজিলের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৬:০৪ পিএম

চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বেই লজ্জাজনক বিদায় নিল ব্রাজিল। রামন মেনেজেসের নেতৃত্বে দল তিন ম্যাচে দুই হার ও এক ড্র নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে।

১৯৭৭ সালে ফিফা যুব চ্যাম্পিয়নশিপ হিসেবে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এবার ২০তমবারের মতো অংশ নেয় ব্রাজিল। আগের ১৯ আসরে দলটি পাঁচবার চ্যাম্পিয়ন ও চারবার রানার্সআপ হয়েছিল। এর আগে সবচেয়ে খারাপ ফল এসেছিল ২০০৭ সালে, যখন দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় দলটি। এবার সেটিও ছাড়িয়ে গ্রুপ পর্বেই চতুর্থ হয়ে বিদায় নিতে হলো সেলেসাওদের।

গ্রুপের প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্র এবং মরকোর কাছে ২-১ পরাজয়ের পর সান্তিয়াগোতে স্পেনের সঙ্গে ‘ডু অর ডাই’ ম্যাচে ১-০ গোলে হেরে ব্রাজিলের বিদায় নিশ্চিত হয়।

এর ফলে মরকো ও মেক্সিকো শেষ ষোলোতে ওঠে, আর পাঁচবারের সাবেক চ্যাম্পিয়নের জন্য বিদায়ের ঘণ্টা বাজে।

অন্যদিকে ‘ডি’ গ্রুপে আর্জেন্টিনা দুর্দান্ত ফর্মে। কিউবা ও অস্ট্রেলিয়াকে হারের পর তারা ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপসেরা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close