বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাই সনদ বাস্তবায়নে অনিশ্চয়তা সৃষ্টি করলে আরেকটি অভ্যুত্থান অনিবার্য: মঞ্জু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:২১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে অযথা সাংবিধানিক বিতর্ক তৈরি করা হলে দেশে আরেকটি অভ্যুত্থান অনিবার্য হয়ে উঠবে বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

রোববার (৫ অক্টোবর) সকালে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি বলেন, সনদ বাস্তবায়নে সবাই একমত হলেও সংবিধানের দোহাই দিয়ে বারবার অনিশ্চয়তা তৈরি করা হচ্ছে। এতে পরিস্থিতি জটিল হয়ে উঠছে। আরেকটি অভ্যুত্থান হলে গণরোষ থেকে বাঁচতে অনেকেরই বড় বড় হেলিকপ্টার লাগবে।

ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হকও বক্তব্য দেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে সংবিধানকে ভূলুণ্ঠিত করে দেশকে ফ্যাসিবাদী শাসনে ঠেলে দিয়েছিল, যার প্রেক্ষাপটে গণঅভ্যুত্থান ঘটেছে। এবি পার্টির পক্ষ থেকে তিনি জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান আদেশ জারি, সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ এবং গণভোট আয়োজনের প্রস্তাব দেন।

একই বৈঠকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক বলেন, সংসদের উপর জুলাই সনদের বাস্তবায়ন ন্যস্ত করার প্রস্তাব অন্যায্য এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি। বিদ্যমান সংবিধান কাঠামোর ভেতরে সরকার উৎখাতের কোন সুযোগ নেই, অথচ জুলাই অভ্যুত্থানই ছিল জনগণের গৌরবের অর্জন।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নটি যতখানি আইনি, তার চেয়ে বেশি রাজনৈতিক। তাই কাঠামোগত পরিবর্তন আনতে রাজনৈতিক দলগুলোর ভেতরে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠাই একমাত্র সমাধান।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  জুলাই   সনদ   অভ্যুত্থান   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close