বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইউজিসির খন্ডকালীন সদস্য মনোনীত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৩:৪৯ পিএম আপডেট: ০৫.১০.২০২৫ ৩:৫২ PM
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর খন্ডকালীন সদস্য মনোনীত হয়েছেন।

গত ৩০ সেপ্টম্বর ২০২৫ তারিখে স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে উপাচার্যকে বিষয়টি অবহিত করেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আদেশ, ১৯৭৩ (“রাষ্ট্রপতির আদেশ নং ১০, ১৯৭৩”)এর ৪(১)(গ) ও ৪(৪) ধারার বিধান অনুযায়ী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে ০৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এই মনোনয়ন প্রদান করা হয়েছে।

একই পত্রে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমকে অভিনন্দন জানিয়ে কমিশন কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তিনি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের কার্যক্রম পরিচালনায় মূল্যবান পরামর্শ ও সক্রিয় সহযোগিতা প্রদান করবেন। অপরদিকে খণ্ডকালীন সদস্য হিসেবে মনোনীত করায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসি কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে এই মনোনয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সকলের। 


স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  নজরুল বিশ্ববিদ্যালয়   উপাচার্য   ইউজিসি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close