বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ এনবিআরের
সব কর অঞ্চলে কাজ করবে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৪০ AM
ফাইল ছবি

ফাইল ছবি

ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার ও কর ফাঁকি প্রতিরোধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে দেশের সব কর অঞ্চলে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন সেল (আইআইসি) সক্রিয়ভাবে কাজ করবে বলে জানানো হয়েছে।

রোববার সকালে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের সদস্য (কর অডিট, ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন) দফতর থেকে জারি করা নির্দেশনায় প্রতিটি কর অঞ্চলে একটি করে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় টিমের কার্যপদ্ধতি, তদন্ত প্রক্রিয়া, সুপারিশ প্রণয়নের ধরন এবং কর পুনরুদ্ধারের অনুমোদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, কর ফাঁকির অভিযোগ, বিভিন্ন গোয়েন্দা তথ্য, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন, আয়কর নথিতে অনিয়ম বা অস্বাভাবিক করমুক্ত আয়, সম্পদ বিবরণীতে অস্বাভাবিক নীট সম্পদ প্রদর্শনসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে তদন্ত শুরু করবে টিম।

ইনভেস্টিগেশনের সময় কর ফাঁকির সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেলে টিমটি ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন কমিটির অনুমোদনের জন্য প্রতিবেদন দাখিল করবে। প্রমাণ স্পষ্ট হলে কমিটি আইনানুগভাবে রাজস্ব পুনরুদ্ধারের কার্যক্রম গ্রহণ করবে।

এছাড়া, প্রতিটি কর কমিশনারেটকে মাসিক ভিত্তিতে নির্ধারিত ছকে গোয়েন্দা কার্যক্রমের অগ্রগতি, অতিরিক্ত কর দাবি ও আদায়ের বিস্তারিত প্রতিবেদন পরবর্তী মাসের ১০ তারিখের মধ্যে এনবিআরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার হলে ফাঁকি দেওয়া রাজস্ব পুনরুদ্ধার সহজ হবে, কর ফাঁকি দেওয়ার প্রবণতা কমবে এবং দেশে সুশৃঙ্খল কর সংস্কৃতি গড়ে উঠবে বলে এনবিআর আশা করছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মাঠ পর্যায়   গোয়েন্দা   কার্যক্রম   এনবিআর  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close