বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
তোফায়েল আহমেদের শারীরিক অবস্থার অবনতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ AM
ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা সংকটাপন্ন। তিনি বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যার দিকে তার রক্তচাপ ও পালস হঠাৎ কমে যায়। তবে তিনি জীবিত আছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তোফায়েল আহমেদের মেয়ে তাসলিমা আহমেদ মুন্নীর স্বামী, চিকিৎসক ডা. তৌহিদুর রহমান তুহিন।

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছেন ৮০ বছর বয়সী এ প্রবীণ রাজনীতিক। কয়েক বছর আগে থেকেই তিনি বাকশক্তি ও স্বাভাবিক চলাচল হারান। হুইলচেয়ারে চলাফেরা করলেও গত কয়েক মাস ধরে তিনি সম্পূর্ণ শয্যাশায়ী হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

তোফায়েল আহমেদ মুক্তিযুদ্ধকালীন সময় থেকে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং দীর্ঘদিন ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  তোফায়েল আহমেদ   শারীরিক অবস্থা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close