বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা
ভোলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ১২:৩৭ AM

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু হয়েছে নদী ও সাগরে টানা ২২ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। এতে কর্মহীন হয়ে পড়েছে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার ২ লাখেরও বেশি জেলে।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে দেখা যায়, মেঘনা-তেঁতুলিয়া নদী ও সাগর মোহনা থেকে জেলেদের ট্রলার ও নৌকা ভিড়ছে ভোলার বিভিন্ন মাছঘাটে। জেলেরা জাল গুছিয়ে ঘরে ফিরছেন। তবে তারা বলছেন, শুধু মা ইলিশ রক্ষাই যথেষ্ট নয়- এ সময় সরকারকে জেলেদের পাশে দাঁড়াতে হবে। সরকারি বরাদ্দকৃত চালে সংসার চালানো সম্ভব নয়; নগদ অর্থ সহায়তাও প্রয়োজন। পাশাপাশি এনজিওগুলোর কিস্তি আদায় সাময়িক বন্ধ রাখার দাবিও জানিয়েছেন তারা।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নিষেধাজ্ঞা সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মহীন জেলেদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩ হাজার ৫৮৫ মেট্রিক টন চাল। এতে ১ লাখ ৪৩ হাজার ৪৩৮ জেলে পরিবারকে ২৫ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে।

অন্যদিকে, মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় ৮৫ কেজি ইলিশ জব্দ করা হয় এবং তিনজনকে আটক করে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় ৬টি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান জানান, জনস্বার্থে মা ইলিশ রক্ষা অভিযানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভোলা   ইলিশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close