বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
৪ অক্টোবর: ইতিহাসের পাতায় লেখা ঘটনাসমূহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:৩৮ AM আপডেট: ০৪.১০.২০২৫ ২:১৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসের পৃষ্ঠায় স্থান পায়। কিছু ঘটনা ভালো, কিছু প্রথম, আর কিছু মানবসভ্যতার জন্য শিক্ষা ও অনুস্মরণীয়। আজ শনিবার, ৪ অক্টোবর ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু ও অন্যান্য স্মরণীয় বিষয়।

ঘটনাবলি

১৩৩৭ (৭৫৮ হিজরি) – খলিফা মনসুর বাগদাদের ভিত্তি স্থাপন করেন।
১৫৩৫ – ইংরেজি ভাষার প্রথম বাইবেল ছাপা সম্পন্ন হয়।
১৮১৩ – লর্ড ময়রার বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন।
১৮৩০ – বেলজিয়াম স্বাধীনতা ঘোষণা করে।
১৮৫৫ – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন প্রবর্তিত হয়।
১৮৮৭ – কলকাতায় এমারেল্ড থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
১৯১১ – সাধারণ ব্যবহারের জন্য প্রথম লন্ডনের পাতাল রেলস্টেশন চালু হয়।
১৯৫৭ – সোভিয়েত ইউনিয়নের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মহাশূন্যে প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-১ প্রেরণ করে।
১৯৫৮ – আটলান্টিক পারাপারে নিয়মিত বিমান চলাচল শুরু হয়।
১৯৫৯ – সোভিয়েত নভোযান লুনিক-৩ প্রথম চাঁদের সবচেয়ে কাছাকাছি গিয়ে ছবি তোলে।
১৯৬৩ – জাম্বিয়া পূর্ণ স্বায়ত্তশাসন লাভ করে; ক্যারিবিয়ান সমুদ্রে প্রচণ্ড ঝড়ে প্রায় ৬ হাজার লোক মারা যান।
১৯৬৬ – লেসোথো ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৭৯ – যুগোশ্লাভিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি সম্পাদিত হয়।
১৯৯২ – ব্রাজিলে কারাগারে রক্তক্ষয়ী দাঙ্গা বাধে; ১১১ জন বন্দি নিহত হন।
২০০২ – নেপালের রাজা জ্ঞানেন্দ্র ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবাকে বরখাস্ত করে নির্বাহী ক্ষমতা গ্রহণ করেন।

জন্ম

১২৮১ – ১০ম লুই, ফ্রান্সের রাজা।
১৭২০ – জোভান্নি পিরানেসি, ইতালীয় খোদাইকার ও ভাস্কর।
১৭৯৩ – চার্লস পিয়ারসন, ইংরেজি আইনজীবী ও রাজনীতিবিদ।
১৮৩২ – উইলিয়াম গ্রিগস, ক্রোমোলিথোগ্রাফির ইংরেজ উদ্ভাবক।
১৮৬১ – ফ্রেডরিক রেমিংটন, চিত্রশিল্পী।
১৮৭৭ – রেজর স্মিথ, ইংরেজ প্রথম শ্রেণির ক্রিকেটার।
১৮৮৩ – অধ্যাপক পঞ্চানন নিয়োগী, প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী।
১৮৯৫ – বাস্টার কিটন, মার্কিন চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা।
১৮৯৭ – আলবার্ট বিটজিয়াম, সুইজারল্যান্ডের বিখ্যাত কথাসাহিত্যিক।
১৯০১ – সৌম্যেন্দ্র নাথ ঠাকুর, সাম্যবাদী বিপ্লবী, লেখক ও চিন্তাবিদ।
১৯০৩ – জন ভিনসেন্ট আটানসফ, বুলগেরীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিদ।
১৯০৬ – নির্মলচন্দ্র লাহিড়ী, খ্যাতনামা জ্যোতির্বিদ ও গণিতাচার্য।
১৯১১ – রেজ পার্কস, ইংরেজ ক্রিকেটার।
১৯১৬ – ভিতালি গিঞ্জবার্গ, নোবেল বিজয়ী রাশিয়ান পদার্থবিদ।
১৯১৮ – কেনিচি ফুকুই, নোবেলজয়ী জাপানি রসায়নবিদ।
১৯১৯ – মণীন্দ্র রায়, বিশিষ্ট বাঙালি কবি।
১৯২০ – জর্জ ট্রাইব, অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯২৩ – চার্লটন হেস্টন, মার্কিন অভিনেতা ও রাজনৈতিক কর্মী।
১৯২৫ – রোকেয়া রহমান কবির, বাংলাদেশি নারী উন্নয়ন কর্মী ও শিক্ষাবিদ।
১৯৩১ – সন্ধ্যা মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি সংগীতশিল্পী।
১৯৩১ – ব্যাসিল ডি’অলিভেইরা, দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।
১৯৩৬ – ডেভিড পিদি, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৩৮ – কার্ট ওয়ুটরিচ, নোবেলজয়ী সুইস রসায়নবিদ ও জৈবপদার্থবিদ।
১৯৪৬ – সুজান সার‍্যান্ডন, মার্কিন অভিনেত্রী ও সমাজকর্মী।
১৯৫৬ – ক্রিস্টফ ভালৎজ, অস্ট্রীয় অভিনেতা।
১৯৫৭ – রফিকুল আলম, বাংলাদেশি ক্রিকেটার।
১৯৬৫ – ইউজিন কাসপারস্কি, রুশ গাণিতিক প্রকৌশলী ও তথ্য বিশেষজ্ঞ।
১৯৬৭ – জাহিদ হাসান, বাংলাদেশি অভিনেতা।
১৯৬৭ – লিয়েভ শ্রাইবার, মার্কিন অভিনেতা ও প্রযোজক।
১৯৭৯ – স্টিফান বুথ, ইংরেজ অভিনেতা ও গায়ক।
১৯৮৮ – ক্রিস জর্দান, ইংরেজ ক্রিকেটার।
১৯৮৯ – ডাকোটা জনসন, মার্কিন মডেল ও অভিনেত্রী।
১৯৯৩ – আকিলা ধনঞ্জয়, শ্রীলঙ্কান ক্রিকেটার।
১৯৯৩ – ওয়েলিংটন মাসাকাদজা, জিম্বাবুয়ের ক্রিকেটার।
১৯৯৪ – এইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার।
১৯৯৭ – ঋষভ পন্ত, ভারতীয় ক্রিকেটার।
১৯৯৮ – শাদাব খান, পাকিস্তানি ক্রিকেটার।

মৃত্যু

১৬৬৯ – রেমব্রন্ট ফান রেইন, ইউরোপের একজন শ্রেষ্ঠ শিল্পী।
১৯৪৭ – মাক্স প্লাংক, জার্মান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।
১৯৬২ – প্যাটসি হেনড্রেন, ইংরেজ ক্রিকেটার।
১৯৬৯ – নাটালিনো অট্টও, ইতালীয় গায়ক ও অভিনেতা; ভাইবার্ট উইট, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।
১৯৭৮ – নেপাল নাগ, ভারতীয় বিপ্লবী ও কমিউনিস্ট।
২০০০ – মাইকেল স্মিথ, নোবেলজয়ী ইংরেজ-কানাডিয়ান রসায়নবিদ।
২০১২ – দেফনি স্লেটার, ইংরেজ অভিনেত্রী।
২০১৩ – ভো নুগুয়েন গিয়াপ, ভিয়েতনামী রাজনীতিবিদ ও গণফৌজের জেনারেল।
২০১৯ – ডাইঅ্যান ক্যারল, মার্কিন অভিনেত্রী, সংগীতশিল্পী ও মডেল।


স্বদেশ প্রতিদিন/শাহো 


আরও সংবাদ   বিষয়:  ইতিহাস   ঘটনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close