প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:২৬ AM

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল মনে করেন, অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা—আসিফ মাহমুদ ও মাহফুজ আলম চরিত্রে ভিন্ন। তার ভাষ্য অনুযায়ী, আসিফ মাহমুদের মধ্যে ক্ষমতা, দাপট ও সম্পদের প্রতি লোভ কাজ করে, অন্যদিকে মাহফুজ আলম হিপোক্রেট নন।
সম্প্রতি সাংবাদিক মোস্তফা ফিরোজের ইউটিউব চ্যানেল ভয়েস বাংলা–র অনুষ্ঠানে মাসুদ কামাল এ মন্তব্য করেন। অনুষ্ঠানে আলোচনায় উঠে আসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি বলেন—“দুই মাস ধরে আমি অনিশ্চয়তার মধ্যে আছি।” এ নিয়ে প্রশ্ন তুললে মাসুদ কামাল ব্যাখ্যা দেন, মাহফুজ আলম বিশ্বাস থেকে কথা বলেন, যদিও তিনি অনেক কিছু করতে পারেন না।
মাসুদ কামাল বলেন, আসিফ মাহমুদ আমাদের প্রচলিত রাজনীতিকদের মতো—ক্ষমতা ও প্রভাবের প্রতি আকর্ষণ তার মধ্যে প্রবল। তবে মাহফুজ আলমের বিশেষ দিক হলো, তিনি যা বলেন তা বিশ্বাস থেকে বলেন, কোনো ভণ্ডামি নয়।
আলোচনার একপর্যায়ে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সাক্ষাৎকার প্রসঙ্গেও মত দেন মাসুদ কামাল। তিনি দাবি করেন, সরকারের ভেতরে সবাই চাইছে না যে আগামী নির্বাচনে নৌকা প্রতীক থাকুক। প্রধান উপদেষ্টা সাক্ষাৎকারে কথার মারপ্যাঁচে কিছু বলেছেন, তবে একবারও উল্লেখ করেননি যে নৌকা প্রতীক ব্যালটে থাকবে। বরং স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন, তা থাকবে না।
স্বদেশ প্রতিদিন/ আরএফ