বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাতিসংঘের সভাপতির পদ থেকে বাংলাদেশের প্রার্থিতা প্রত্যাহারে কৃতজ্ঞতা ফিলিস্তিনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১:৩৩ AM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছে বাংলাদেশ। এ সিদ্ধান্তের জন্য ঢাকা মিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ফিলিস্তিন দূতাবাস।

শুক্রবার (৩ অক্টোবর) দেওয়া এক বার্তায় দূতাবাস জানায়, এই মহৎ পদক্ষেপ বাংলাদেশ ও ফিলিস্তিনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্ব, অটল সংহতি ও পারস্পরিক সহযোগিতার প্রতিফলন। একই সঙ্গে এটি দুই জাতির সম্পর্ককে আরও শক্তিশালী করার নিদর্শন হিসেবেও উল্লেখ করা হয়।

প্রসঙ্গত, প্রায় চার বছর আগে বাংলাদেশ এই পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনও প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেওয়ায় বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশ এই পদের জন্য আগ্রহী থাকবে।

এ বিষয়ে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান আগে মন্তব্য করেছিলেন, ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে এ ধরনের প্রতিযোগিতা তাকে গর্বিত বা খুশি করে না। অন্যদিকে, পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানিয়েছিলেন, প্রাথমিকভাবে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা ছিল সাইপ্রাসের, তবে পরে ফিলিস্তিন এতে যোগ দেয়।

সব মিলিয়ে জাতিসংঘের আসন্ন অধিবেশনে সভাপতির পদে ফিলিস্তিনকে সমর্থন দেওয়ার মাধ্যমে বাংলাদেশ আবারও আন্তর্জাতিক পরিসরে ফিলিস্তিনি ইস্যুতে নিজেদের অঙ্গীকার ও সংহতির প্রকাশ ঘটাল।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জাতিসংঘ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close