বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৩৫
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৯:৫৩ পিএম

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে বিকৃত ছবি শেয়ারকে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ৩৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন জামায়াতের আমির ও মসজিদের খতিব মাওলানা ইলিয়াস হোসেন তারেক রহমান ও বিএনপির নেত্রী রুমিন ফারহানার ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার করেন। এ নিয়ে বৃহস্পতিবার থেকেই উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩৫ নেতা-কর্মী আহত হন। গুরুতর আহতদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মাওলানা ইলিয়াস হোসেন বলেন, “আমার অসাবধানতায় ছবি শেয়ার হয়েছে। পরে ডিলেট করে দুঃখ প্রকাশ করেছি। বিষয়টি সমাধানের আগে বিএনপি কর্মীরা আমাদের ওপর হামলা চালায়।”

অন্যদিকে বিএনপির নেতারা অভিযোগ করেন, জামায়াত কর্মীরাই তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে।

হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   পোস্ট   জামায়াত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close