মৃত্যুর কথা স্মরণ করে সমাজে ভালো কাজ করতে হবে: ড. এম এ কাইয়ুম
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ১০:১৩ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ১০:১৫ PM

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ড. এম এ কাইয়ুম বলেছেন, মৃত্যু সবার জন্য অবধারিত। মৃত্যুর আগে সবাইকে ভালো কাজ করে যেতে হবে।
বৃহস্পতিবার ২১ নং ওয়ার্ড বাসিন্দা মরহুম আফিফ বাবু'র (ইন্ডিয়ান বাবু) রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা সমাজের অনেককেই হারিয়েছি। মৃত্যুর কথা স্মরণ করে সমাজে ভালো কাজ করে যেতে হবে। সবাইকে নিয়ে সুন্দর সমাজ গড়ে তুলতে হবে। যেন প্রত্যেক সমাজে শান্তি বিরাজ করে।
এসময় আফিফ বাবুর আত্মার মাগফিরাত ও সবার কাছে দোয়া কামনা করেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এনআর