প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:১৪ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৮:২১ PM

ফাইল ছবি
জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তির অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন সময়সূচি অনুযায়ী শিক্ষার্থীরা ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর জানিয়েছে, এমফিল প্রোগ্রামে আবেদন ফি ১,৫০০ টাকা এবং পিএইচডি প্রোগ্রামের জন্য ২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীরা অনলাইনে বা পে-স্লিপ ডাউনলোডের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
এরপর ৫ নভেম্বর পর্যন্ত অনলাইন ফরমের প্রিন্ট কপি সংগ্রহ করা সম্ভব হবে। নির্বাচিত গবেষকরা লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হয়ে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কোর্সওয়ার্ক বা গবেষণা কার্যক্রম শুরু করবেন।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://www.nu.ac.bd/admissions থেকে জানা যাবে।
স্বদেশ প্রতিদিন/শাহো