বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
সরকার চাইলে আ.লীগের নিষেধাজ্ঞা তুলে দিতে পারে : জাহেদ উর রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৮:৩০ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৮:৩৩ PM

সরকার যদি কালকে মনে করে আওয়ামী লীগের ওপর চলমান নিষেধাজ্ঞা তুলে দেব সরকার এটা তুলে দিতে পারে। বিচার বিচারের মতো চলবে, বিচারে যদি শেষ পর্যন্ত আওয়ামী লীগকে মানবতাবিরোধী অপরাধে জড়িত বলে প্রমাণ করা যায় তাহলে আওয়ামী লীগ স্থায়ীভাবে নিষিদ্ধ হতে পারে। অথবা আদালত যেটা মনে করবেন সেই সাজা দেবেন- এমন মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘আওয়ামী লীগকে আইসিটি আইন সংশোধনের মাধ্যমে সংগঠন হিসেবে বিচারের আলাপ আছে। আমরা দেখলাম আইন উপদেষ্টাও বলছেন, প্রসিডিউর শুরু হচ্ছে। আমার জানা মতে এখনো কোনো মামলা করা হয়নি, ইনভেস্টিগেশন এবং বিচার তো দূরের কথা।’

আওয়ামী লীগের কর্মকাণ্ড বা দলীয় যে সাংগঠনিক কাজ ‘সন্ত্রাস দমন আইন-২০০৯’-এর মাধ্যমে নিষিদ্ধ আছে জানিয়ে তিনি বলেন, ‘সন্ত্রাস দমন আইন, ২০০৯’-এর মাধ্যমে আগে শুধু সংগঠন নিষিদ্ধ করা যেত। এখন যেটা হয়েছে একটা অধ্যাদেশ জারির মাধ্যমে এখানে একটা নতুন ধারা যোগ করা হয়েছে। যার মাধ্যমে সরকার চাইলে কর্মসূচিও নিষিদ্ধ করতে পারে। তার মানে আওয়ামী লীগের কর্মকাণ্ড এখন নিষিদ্ধ আছে সরকারের একটা এক্সিকিউটিভ অর্ডারে।’

তিনি আরো বলেন, ‘যেহেতু আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নিবন্ধন স্থগিত আছে। ‍যদি আওয়ামী লীগ তাদের কর্মকাণ্ড ও নিবন্ধন ফিরিয়ে আনতে না পারে তাহলে তারা নির্বাচনে কিভাবে অংশগ্রহণ করবে?’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সরকার   আওয়ামী লীগ   রাজনীতি   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close