প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:০৯ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৫:১১ PM

নরসিংদীর মাধবদীতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায় সাতজন ডাকাতকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুট হওয়া স্বর্ণালংকার ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে মাধবদী থানার কান্দাপাড়া এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযানে নামে এবং জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. কাজল মিয়া (৫০), তালতলী, পলাশ; মো. শরিফুল ইসলাম (২৬), কান্দাপাড়া, মাধবদী; মো. সাগর মিয়া (২২), কাজীরচর (বাঘের বাড়ি), পলাশ; মো. মৃদুল হাসান (২০), কাজীরচর (মফি মেম্বারের বাড়ি), পলাশ; মো. সুজন মিয়া (২০), কাজীরচর, পলাশ; মো. মনির হোসেন ও মো. এবাদুল্লাহ মুন্না (৩৮), কাজীরচর, পলাশ; হীরানাথ দাশ (৪২), জয়নগর, পলাশ।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৭ আনা ৭ পয়েন্ট স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাধবদী থানা পুলিশের পাশাপাশি জেলা পুলিশের একাধিক টিম এ অভিযানে অংশ নেয়।
নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সবসময় তৎপর রয়েছে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে থাকবে।
স্বদেশ প্রতিদিন/এমএম