শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাবনায় পরকীয়া দ্বন্দ্বে যুবককে হত্যা, আটক ১
শিশির ইসলাম, পাবনা
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৯:৪০ পিএম

পাবনা পৌর এলাকায় পরকীয়া সংক্রান্ত দ্বন্দ্বের জেরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুভেল নামের একজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে পৌর এলাকার সাধুপাড়া ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।

নিহত আকাশ (২৫) সদর উপজেলার পলিথিন মোড়ের সোহেলের ছেলে এবং আহত নাইম সাধু পাড়ার মৃত লালু মণ্ডলের ছেলে। আকাশ পেশায় চা দোকানি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাধু পাড়ার এক গৃহবধূর সঙ্গে মিল্লাত নামের এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে সে বিষয়ে ওই গৃহবধূর স্বামীর সঙ্গে মিল্লাত ও তার সহযোগী সুভেলের কথা কাটাকাটি হয়। এসময় ওই গৃহবধূর স্বামীর সঙ্গে আকাশ ও নাঈম ছিলেন। কথা কাটাকাটির একপর্যায়ে মিল্লাত হাতে থাকা ছুরি দিয়ে আকাশের বুকের বাম পাশে ও নাঈমের পেছনে কুপিয়ে আহত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম স্বদেশ প্রতিদিন কে বলেন, “পরকীয়া নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। আকাশের বুকে ছুরি দিয়ে আঘাত করায় সম্ভবত অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সুভেলকে আটক করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  পাবনা   পরকীয়া   যুবক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close