প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ পিএম

সংগৃহীত ছবি
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সুষ্ঠু ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে। তিনি বলেন, এবারের ভোট হবে দিনের বেলা, রাতের ভোট আর নয়। মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রজনতার রক্তের বিনিময়ে ৫৪ বছর পর যে সুযোগ এসেছে, তা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
আজ বুধবার (১ অক্টোবর) সরকারি মাদরাসা-ই-আলিয়ার ২৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ২৫০ বছরের ইতিহাসে আলিয়া মাদরাসা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যা অনস্বীকার্য। তবে বর্তমানে আধুনিক শিক্ষার নামে কোরআন-হাদিস ও আরবি শিক্ষাকে অবহেলা করা হচ্ছে।
মাদরাসা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলো স্কলারশিপ দিতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আমি কখনো ছাত্ররাজনীতি পছন্দ করি না। পার্শ্ববর্তী দেশ ও ইউরোপে ছাত্ররাজনীতি নেই। আমাদের দেশে রাজনৈতিক ব্যক্তিরা ছাত্র নেতাদের ব্যবহার করছে।