বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীতে রাতভর বৃষ্টি, দুর্ভোগ চরমে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:০৩ AM

রাত থেকে রাজধানীতে অনবরত ঝরছে বৃষ্টি। থেমে থেমে বজ্রপাত হচ্ছে। সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার পর থেকে শুরু হয় মেঘের গর্জন। এর কিছু সময় পরই নামে বৃষ্টি। রাত পেরিয়ে ভোর হলেও বৃষ্টি থামার কোনো নামই নেই।

এমন পরিস্থিতিতে রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়কে জলাবদ্ধতা তৈরি হয়েছে। ফলে ভোর থেকে বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা।

টানা বৃষ্টিতে রাজধানী মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতা দেখা যায়। ফলে সরকারি ছুটির দিনেও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজিচালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে বৃষ্টির আগাম বার্তা দিয়ে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল (বিডব্লিউওটি) বলেছিল, দেশের ওপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ‘প্রবাহ’। এটি ৩০ সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রায় ৮০ শতাংশ এলাকায় প্রভাব বিস্তার করতে পারে।

এটি একটি ‘প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়’ এবং চলতি বছরের ১৩তম বৃষ্টিবলয়। যদিও এটি সারা দেশে একসঙ্গে সক্রিয় হবে না, তবে নির্দিষ্ট কিছু এলাকায় অতিরিক্ত সক্রিয় হয়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাত ঘটাবে।

বৃষ্টিবলয়টি দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে এবং দক্ষিণাঞ্চলে বেশি সক্রিয় থাকবে। এর সক্রিয়তার ভিত্তিতে বিভাগগুলোকে ভাগ করা হয়েছে।

রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগে সর্বাধিক সক্রিয় থাকবে, ঢাকা বিভাগ বেশ সক্রিয় থাকবে আর সিলেট ও চট্টগ্রাম বিভাগে মাঝারি সক্রিয় থাকবে। বৃষ্টিবলয়টি ৩০ সেপ্টেম্বর দেশের পূর্বাঞ্চল দিয়ে প্রবেশ করে ৬ অক্টোবর রংপুর বিভাগ হয়ে দেশ ত্যাগ করতে পারে। এর সর্বাধিক সক্রিয়তা দেখা যেতে পারে ২ থেকে ৪ অক্টোবর।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রাজধানী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close