বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আজ মহানবমী, দেবীর বিদায়ঘণ্টা শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫, ৮:২৩ AM

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন আজ মহানবমী। অষ্টমীর পর আজ দেবী দুর্গার বিদায়ের সুর বয়ে আনছে মহানবমী তিথি। দশমীতে কৈলাসে ফিরে যাবেন দেবী, আর তাই আজকের দিনটি পূজার শেষ আয়োজনের এক গভীর আবেগের দিন।

সকালে দেবীর মহাস্নান ও ষোড়শ উপচারে পূজার মধ্য দিয়ে শুরু হয় মহানবমীর আনুষ্ঠানিকতা। পরে হয় বলিদান ও নবমী হোম। এদিন দেবীর চরণে নিবেদিত হয় ১০৮টি নীলপদ্ম, নীলকণ্ঠ ও অপরাজিতা ফুল।

নবমী তিথির সূচনা হয় সন্ধিপূজার মাধ্যমে, যা অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটজুড়ে পালিত হয়। এই সময়েই বিশেষভাবে পূজা হয় দেবী চামুন্ডার। ১০৮টি মাটির প্রদীপ জ্বালিয়ে, ১০৮টি পদ্মফুল নিবেদনের মধ্য দিয়ে এই পূজা সম্পন্ন হয়।

মহানবমী উপলক্ষে মণ্ডপজুড়ে চলছে শেষ মুহূর্তের অঞ্জলি, প্রসাদ বিতরণ ও যজ্ঞ। যজ্ঞে ব্যবহৃত হচ্ছে ১০৮টি বেলপাতা, আম কাঠ ও ঘি। ভক্তরা দেবীর কাছে প্রার্থনা করছেন মানবকল্যাণ ও অশুভ শক্তির বিনাশের জন্য।

পুরান ঢাকার বাসিন্দা শ্রী অনিরুদ্ধ রায় বলেন, ‘নবমীর ১০৮ পদ্মের পূজা এক বিশেষ আচার। এটি শেষ পূজা, কারণ কাল দেবীকে বিদায় জানাতে হবে। তাই মনটা অনেক ভারাক্রান্ত হয়ে যায়।’

তিনি আরও জানান, নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ ও কল্যাণের কামনা করা হয়। বলিদান, শাপলা ও শালুকের মাধ্যমে দেবীর পূজা হয়। নীল অপরাজিতা ফুলও এই পূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।

আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী। সকালেই হবে দশমীর বিহিত পূজা, এরপর দর্পণ বিসর্জনের মাধ্যমে শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পূজা মণ্ডপে বাজবে বিদায়ের সুর। রাজধানীর অধিকাংশ প্রতিমা বিসর্জন হবে বুড়িগঙ্গা নদীতে।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, বিজয়া দশমী কেবল দেবীর বিদায় নয়, এটি মানুষের মন থেকে কাম, ক্রোধ, হিংসা, লালসা ইত্যাদি অশুভ প্রবৃত্তি বিসর্জনের দিন। এই আত্মশুদ্ধির মধ্য দিয়েই বিশ্বে শান্তি প্রতিষ্ঠার বার্তা বহন করে বিজয়া।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি পূজামণ্ডপ হয়েছে। শুধু রাজধানীতেই মণ্ডপের সংখ্যা ২৫৯টি। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই বছরের দুর্গোৎসব। তবে ভক্তদের আশা, দেবী আবারও আসবেন আগামি বছর- নতুন আনন্দ আর আশার আলো নিয়ে।

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  শারদীয় দুর্গাপূজা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close